ইটাহার: ইটাহার BDO অফিস প্রাঙ্গণের অনুষ্ঠান থেক প্রথম ধাপে প্রায় ১০ হাজার উপভোক্তা পেলেন অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা
সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার ব্লকেও আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সুবিধা প্রদানের প্রক্রিয়া। বুধবার ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় বিডিও অফিস প্রাঙ্গণে। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই কর্মসূচির সূচনা করে শুধু ইটাহারের জন্য প্রায় ১০ হাজার উপভোক্তাকে দিলেন অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা। উপস্থিত ছিলেন, বিডিও, MLA, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্য জনপ্রতিনিধিরা।