রেল স্টেশনে ধূমপান নিষেধাজ্ঞা আছে আমরা সবাই জানি। মাঝে মাঝে রেল প্রশাসনের অভিযানও চলে। কিন্তু রেলস্টেশনে বসে কী গাঁজা খাওয়া যায়? বৃহস্পতিবার সকালে সেরকমই এক চিত্র ধরা পড়লো মেমারি রেল স্টেশনের ১ নং প্লাটফর্মে। খোলামেলা স্টেশনে জনসমক্ষে বসে এক ব্যক্তি গাঁজা খাচ্ছে। এদিন সকালে হাওড়া- বর্ধমান লোকাল ঢোকার সময়, স্টেশনে ভর্তি লোক, ঠিক তখনই এক ব্যক্তি কোলকের মধ্যে গাজা ভরে দিচ্ছে টান।