রায়গঞ্জ: সরকার বদলাতেই রায়গঞ্জ বাসস্ট্যান্ডে তোলাবাজি নিয়ে বিক্ষোভ, অতিরিক্ত আদায় বন্ধের আশ্বাস
রবিবার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অতিরিক্ত তোলা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নির্ধারিত ১৫ টাকার বদলে দায়িত্বপ্রাপ্ত এক পৌরকর্মী গাড়ি প্রতি অতিরিক্ত ২ টাকা আদায় করছিল। সরকার পরিবর্তনের পর বাস কর্মচারীরা প্রতিবাদে সরব হন। বিক্ষোভের মুখে অভিযুক্ত কর্মী নিজের ভুল স্বীকার করে বাড়তি টাকা আর নেবেন না বলে আশ্বাস দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।