ইটাহার: নির্বাচনের প্রাক্কালে কঁচুয়া গ্রামে তৃণমূলে ভাঙন! অমল আচার্যর সমর্থনে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান প্রায় ৮০ টি পরিবারের
ভোট যত এগিয়ে আসছে দল বদলের হিড়িক তত বাড়ছে। রবিবার কংগ্রেস প্রার্থী অমল আচার্যর সমর্থনে ইটাহার বিধাসভার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় মারনাই অঞ্চলের কঁচুয়া গ্রামে। পাশাপাশি এদিন কঁচুয়া,টেপোর ও বগডুমা বুথ মিলিয়ে একটি প্রচার সভাও অনুষ্ঠিত হয়। কংগ্রেসের দাবি সেখানে পৃথক তিনটি বুথের প্রায় ৮০ টি পরিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে। দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা।