বরাবাজার: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো তেঁতলো গ্রামে, উপস্থিত ব্লক সভাপতি ও নির্বাচনী কমিটির চেয়ারম্যান
নির্বাচনের দিনে যতই এগিয়ে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও তাদের ঘর গোছাতে প্রতিটি স্তরে করে চলেছে সাংগঠনিক বৈঠক, সেই মতো সোমবার সকাল দশটা নাগাদ তেঁতলো গ্রামে আয়োজিত হল নির্বাচনী প্রস্তুতিতে এক সাংগঠনিক বৈঠক, বৈঠকে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাতো, নির্বাচনী কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সহ একাধিক নেতৃত্ব