রায়গঞ্জ: ভোটের আগেই রায়গঞ্জে মৃত্যু, বয়স্ক ভোট গ্রহণ ঘিরে তুমুল উত্তেজনা, ভিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ
রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি এলাকায় বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে স্থানীয়রা জানান,এদিন সকালে নির্বাচন কমিশনের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোট গ্রহণে গেলে কালু শেখের বাড়িতে পরিবারের উপস্থিতি নিয়ে বচসা বাধে। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তুমুল বাদানুবাদের মাঝে কালু শেখের স্ত্রী তফিজান বিবি অসুস্থ হয়ে পড়েন, পরে মৃত্যু হয়