গুসকরা শহরের আলুটিয়া এলাকার রাম মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। আর এই ঘটনা শুক্রবার নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল রাতে মন্দিরের বারান্দার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। মন্দিরের পুরোহিত এদিন মন্দির খুলতে এসে বিষয়টি তার নজরে পড়ে। মন্দির কমিটির দাবি, তিনটি প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়েছে। যদিও মন্দিরের মূল গেটের তালা অক্ষত ছিল।