রায়গঞ্জ: গৌড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রেফতার, আদালতে পেশ; থানা চত্বরে ‘চোর চোর’ স্লোগান
রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল সিংহকে গ্রেফতার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করে রায়গঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এদিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ‘চোর চোর’ স্লোগান দেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে উপপ্রধানকে কাটমানি দিতে হতো। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।