রঘুনাথপুর ১: ভোটে ব্যাপক জয়ের উল্লাসে রঘুনাথপুর শহরের ১০নম্বর ওয়ার্ডে ঝালমুড়ি বিতরণ করল বিজেপির ওয়ার্ড কমিটি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026এর ফলাফলে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা ও রাজ্যে বিজেপির ব্যাপক জয়লাভের পরিপ্রেক্ষিতে রবিবার রঘুনাথপুর শহরের 10নম্বর ওয়ার্ডে বিজেপির ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ঝালমুড়ি বিতরণ করে আনন্দ উল্লাসে মাতলেন বিজেপির নেতা কর্মী থেকে সমর্থকেরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো জনপ্রিয় হয়ে উঠা ঝালমুড়ি খাওয়াকে সামনে রেখেই এদিন রঘুনাথপুর শহরের 10নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ঝালমুড়ি বিতরণ করা হয়।