রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাস-ঐতিহ্যের চর্চা, রায়গঞ্জে প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা
রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামের কালচারাল ফোরামের সভাগৃহে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি ও জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী সহ বিশিষ্টরা। এদিন পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি দিবসটিকে কেন্দ্র করে প্রবন্ধ রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।