বলরামপুর: মাঝপথে রোড শো ছাড়লেন অভিনেতা দেব,হতাশ বলরামপুরের অগণিত অনুরাগী
বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে বাংলা চলচ্চিত্রের অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)-এর রোড শো ঘিরে চরম উন্মাদনা তৈরি হলেও, শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরলেন ভক্তদের একাংশ। পূর্বঘোষণা অনুযায়ী, বলরামপুরের তেঁতলো গ্রাম পঞ্চায়েত থেকে চকবাজার হয়ে কালিতলা পর্যন্ত এই মেগা রোড শো হওয়ার কথা ছিল।