রায়গঞ্জ: ভুয়ো পুলিশ সেজে লক্ষাধিক টাকার প্রতারণা, হেমতাবাদে গ্রেফতার ৩, পুলিশি হেফাজতে পাঠাল আদালত
ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন যুবককে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম সুবোধ বর্মন, শুভজিৎ বল্লভ ও সাগর বল্লভ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(২), ৩১৮(৪) ও ৩১৯(২) ধারায় মামলা রুজু হয়েছে। আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার হেমতাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্ত চলছে।