পুরুলিয়া ২: রোটারি ক্লাবের উদ্যোগে পুরুলিয়া জেলা আদালতে লাগানো হলো চারটি ঠান্ডা পানীয় জলের মেশিন একেবারে ফিল্টার হওয়া ওই জল
রোটারি ক্লাবের উদ্যোগে পুরুলিয়া জেলা আদালতে লাগানো হলো চারটি ঠান্ডা পানীয় জলের মেশিন। একেবারে ফিল্টার হওয়া ওই জল খেতে পারবেন পুরুলিয়া আদালতে আসা সাধারণ মানুষজন, আইনজীবী থেকে শুরু করে আদালতে বিভিন্ন কাজে আসা মানুষজন। আদালতের নতুন বিল্ডিং এ চারটি ফ্লোরে এই ঠান্ডা পানীয় জলের মেশিন লাগানো হলো। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক সন্দীপ চৌধুরী।