রায়গঞ্জ: ঘুম ভাঙল না আর, সরিয়াবাদে গোখরোর ছোবলে ঝরে গেল ১৫ বছরের কিশোরীর প্রাণ
রায়গঞ্জের সড়িয়াবাদ এলাকায় ঘুমের মধ্যে সাপের ছোবলে আসমা খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। রায়গঞ্জ মেডিকেলে পৌঁছালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই দিন ঘর থেকে একটি গোখরো সাপ উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।