রায়গঞ্জ: ঘর পরিষ্কার করতে গিয়ে সাপের ছোবল, রায়গঞ্জ মেডিকেলে বড় বড়ুয়ার বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া
রায়গঞ্জের বড় বড়ুয়ায় সাপের ছোবলে এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পুষ্পা সরকার (৬০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ঘর পরিষ্কারের সময় বস্তা সরাতে গিয়ে তাঁর হাতে সাপ ছোবল মারে। দ্রুত তাঁকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন মৃতার জামাই গোপাল রাহা।