রঘুনাথপুর ১: রঘুনাথপুরের বিজেপি প্রার্থী মামণি বাউরি তীব্র দাবদাহের মধ্যেই প্রচারে ঝড় তুললেন,তৃষ্ণা মেটাতে গ্রামের নলকূপে খেলেন জল
শেষ দিনের প্রচারে ঝড় তুললেন রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী মামনি বাউরী।মঙ্গলবার সকাল থেকেই শেষ প্রচারের সময় অব্দি এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জনসংযোগ সারলেন ও নিজের সমর্থনে ভোট চেয়ে প্রচার করেন মামনি বাউরি। এদিন তীব্র দাবদাহে তৃষ্ণা মিটাতে গ্রামের নলকূপে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতেও দেখা যায় তাকে।এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ধরেই এলাকার শাঁকা,গোপীনাথপুর,বাঘাডাবর,মানিকপুর,মেট্যালা সহ বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার চালানো হয়।