বরাবাজার: বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজিব লোচন সরেনের নির্বাচনী প্রচারে মহিলা সমর্থকদের ভীড় তুইমা গ্রামে
প্রতিদিনের নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেন। প্রতিদিনের মতো রবিবারেও তুমড়াশোল অঞ্চলের তুইমা গ্রামে নির্বাচনী প্রচার সারলেন প্রার্থী। প্রচার মিছিলে এ'দিন মহিলা সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর একটা নাগাদ প্রচার শেষে বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব লোচন সরেন জানান, জেলায় নয় শূন্য করার টার্গেটে রয়েছি।