রায়গঞ্জ: ৪ দফা দাবিতে সংগঠনের ঝাঁপ, রায়গঞ্জে হিন্দু সুরক্ষা সমিতির কর্মী সভা
উত্তর দিনাজপুরে নতুন জেলা কমিটি গঠন এবং ৪ দফা দাবিকে সামনে রেখে রবিবার রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে কর্মী সভা করল হিন্দু সুরক্ষা সমিতি। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অভিজিৎ দাস, জেলার প্রভারী তাপস সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে চাকরিতে সংরক্ষণ, বাঙালি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, জমি সুরক্ষা আইন এবং গুরুকুল বোর্ড গঠনের দাবি তোলা হয়। নেতৃত্বরা জানান, এই দাবিগুলি নিয়ে আগামী দিনে জেলায় ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে।