পুরুলিয়া ২: বিদ্যুৎ খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া শহরে ঘটনাটি ঘটে রাত্রি ৮টা নাগাদ বাসস্ট্যান্ড এলাকায়
বিদ্যুৎ খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া শহরে ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত্রি ৮টা নাগাদ পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বাস ইউনিয়ন নিকটস্থ বৈদ্যুতিক খুঁটিতে।ঘটনার খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার জেরে স্থানীয় এলাকায় সাময়িক বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়।