আইপিএলের ধাঁচে সোমবার গুসকরা স্পোটিং প্রিমিয়ার লিগের নিলাম পর্ব অনুষ্ঠিত হল। আউশগ্রাম, মঙ্গলকোট ও ভাতার বিধানসভা এলাকার নথিভুক্ত মোট ২২০ জন খেলোয়াড়কে এই নিলামে তোলা হয়। জানা গিয়েছে, চার বছর আগে গুসকরা স্পোটিং ইউনিয়নের মাঠে এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয়। তারপর থেকেই এই প্রতিযোগিতার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত নিলামে এবার সর্বোচ্চ দর ৫ হাজার টাকার বিনিময়ে শশী সাউকে দলে নেয় পরশুরাম একাদশ।