পুঞ্চা: মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্ধ্যারানী টুডুর সমর্থনে পুঞ্চায় এলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন
Puncha, Purulia | Apr 18, 2026 মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সন্ধ্যারানী টুডুর সমর্থনে মানবাজার বিধানসভার পুঞ্চার বদড়া ফুটবল ময়দানে জনসভা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।শনিবার বিকেল তিনটে নাগাদ হেলিকপ্টারে করে বদড়া, ফুটবল ময়দানের পাশে নামেন।তারপর মঞ্চে বক্তৃতা দেন। তার বক্তৃতায় বিজেপিকে নিশানা করেন তিনি।এদিন জনসভায় আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সভা মঞ্চের সামনে অনেক কর্মী সমর্থকেরা ভিড় জমান।