পুরুলিয়া ২: পথ চলতি মানুষকে নিজের হাতে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করালেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক
পথ চলতি মানুষ কে নিজের হাতে লাড্ডু খাইয়ে মুখ মিষ্টি করালেন পুরুলিয়া বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী। বৃহস্পতিবার বিকেলে নিজের ওয়ার্ডে আয়োজিত বিজয় মিছিলে পথ চলতি মানুষ কে নিজের হাতে লাড্ডু খাইয়ে দিলেন বিধায়ক সুদীপ মুখার্জী। আসলে বিধায়ক সুদীপ ওরফে কাল্টু বরাবর তাঁর এই ব্যবহার জন্য মানুষের কাছে অতিপ্ৰিয়। তাই তাঁর এই চেনা ভঙ্গি দেখে উচ্ছাসিত পথ চলতি সাধারণ মানুষ। এদিন ভাগাবাঁধ পাড়া থেকে তাঁর এই মিছিল সরকার পাড়া, নামো পাড়া, চক বাজার হয়ে শহরে পরিক্রমা করে