মানবাজার ১: মানবাজার কৃষক বাজারে আনাজের বস্তা চুরি ব্যাবসায়ীদের,বিডিওর কাছে লিখিত অভিযোগ
কারো চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজের বস্তা,আবার কারো আলু, আদা, রসুন সহ মানবাজার কৃষক বাজার থেকে ব্যবসায়ের একের পর এক আনাজের বস্তা রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়ার অভিযোগ তুলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জমা দিলেন মানবাজার-১ নং ব্লক কৃষক বাজারের ব্যবসায়ীরা।বুধবার বেলা ১২.৩০ টা নাগাদ এই অভিযোগ পত্র ব্লকে জমা দেন ব্যবসায়ীরা।