বরাবাজার: রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দেবদেবী মন্দিরে পূজো দিলেন বিজেপি প্রার্থী লবসেন বাসকে
আগামী কাল পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে রাম রাজ্য, তার আগে সমস্ত মন্দিরে পুজো দিচ্ছি। রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বরাবাজার বেলতলা কালী মন্দির, পাততোড়িয়া শ্মশান কালী মন্দির এবং সিন্দরী রাম মন্দিরে পুজো দিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান বিধানসভার প্রার্থী লবসেন বাস্কে। এ'দিন তিনি উৎসাহের সঙ্গে সমস্ত মন্দিরে দিলেন পুজো।