বুধবার দুপুরে নয়াগ্ৰামে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলার ভোট রক্ষা শিবির’। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই শিবিরে উপস্থিত থেকে এসআইআর সংক্রান্ত সমস্ত দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন।তিনি জানান, ভোটারদের কোনওরূপ অসুবিধা না হয়, সেই কারণে এসআইআর–এর প্রতিটি ধাপে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। প্রশাসনিক পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছে সংশ্লিষ্ট দফতর।