মানবাজার ১: পাথরকাটা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ধান বোঝাই ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ধান বোঝাই ট্রাক। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ সূত্র মারফত জানা যায়, মানবাজার এক নম্বর ব্লকের বারমেস্যা রামনগর অঞ্চলের পাথরকাটা গ্রামের সামনে একটি ট্রাক পিলারের ধাক্কা মেরে উল্টে যায়। যদিও এই দুর্ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর নেই। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।