কৃষকদের জন্য একেবারে কল্পতরু মুখ্যমন্ত্রী। তিনি এরাজ্যের কৃষকদের জন্য কৃষকবন্ধু, কৃষি পেনশন সহ একাধিক প্রকল্প চালু করেছেন। যা অন্যকোন রাজ্য তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ভাবেননি। সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ আউশগ্রামের উক্তা অঞ্চলের কৃষি প্রধান এলাকায় উন্নয়নের পাঁচালির প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। এই কর্মসূচিতে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাধনা কোনার, আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি।