রায়গঞ্জ: সরকার পরিবর্তনের পর সাহস পেয়ে দীর্ঘদিনের অত্যাচারীর বিরুদ্ধে থানার দারস্থ ইন্দিরা কলোনীর বৃদ্ধা
সরকার পরিবর্তনের পর সাহস পেয়ে দীর্ঘদিনের অত্যাচারীর বিরুদ্ধে থানার দারস্থ বৃদ্ধা। এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের ইন্দিরা কলোনী এলাকায়। বৃহস্পতিবার দুপুরে অভিযোগকারী বৃদ্ধা বলেন, তার নাম বুচি সাহা, বয়েস ৬৫ বছর, বাড়ি রায়গঞ্জের ইন্দিরা কলোনীতে। তার অভিযোগ এলাকার কিছু যুবক দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন বিষয়ে হুমকি দেয়। কোনও অপছন্দের বিষয়ে কথা বলতে গেলেই তাকে গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ।