রঘুনাথপুর ১: শশুর বাড়ি থেকে জামাই এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
শশুর বাড়ি থেকে জামাই এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুস্তির কুমার ঘটক।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত নপাড়া গ্রামে। জানা যায় বৃহস্পতিবার রাত্রে সুস্তির বাবু নপাড়া গ্রামের পাশের গ্রাম শাঁখা গ্রামের শশুর বাড়ি গিয়েছিলেন। রাতের দিকে শশুর বাড়ির কুয়োর মধ্যে তাকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে শশুর বাড়ির আত্মীয়রা পুলিশে খবর জানিয়ে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।