রায়গঞ্জ: রায়গঞ্জে চাঞ্চল্য: প্রাক্তন কাউন্সিলার অসীম অধিকারী ওরফে নদো পুলিশের জালে
রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও প্রাক্তন কো-অর্ডিনেটর অসীম অধিকারী ওরফে নদোকে বৃহস্পতিবার বেলা আনুমানিক পৌনে ২টা নাগাদ আটক করেছে পুলিশ। যদিও আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। পুলিশ সূত্রে জমি দখল, তোলাবাজি, কাটমানি ও মারধরের অভিযোগের কথা জানা গেলেও প্রশাসন বিষয়টি নিয়ে মুখ খোলেনি। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা ও চর্চা শুরু হয়েছে।