রায়গঞ্জ: মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতে দু'টি বুথে নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী
মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতে দু'টি বুথে নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন তিনি৷ এদিন তিনি ওই এলাকার কসবা বুথ এবং দেবীনগর কৈলাস চন্দ্র বুথ এলাকায় নির্বাচনী প্রচার চালান তিনি। তিনি জানান এই দু'টি বুথ এলাকায় ৩ কোটি ২৭ লক্ষ টাকার উন্নয়ন মুলক কাজ করানো হয়েছে। তার বিধায়ক কার্যালয় থেকে এই দুই বুথ এলাকার ২২৫৮ জনকে পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।