রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে বলরামপুর ব্লক এলাকায় পাঁচ-পাঁচটি পৃথক পৃথক পাকা রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজের সূচনা হলো।কাজের সূচনার মুল অনুষ্ঠানটি আয়োজিত হয় উরমা হাটতলা মোড়ে।সেখানে উপস্থিত থেকে জাতীয় সড়ক ১৮ থেকে সাগমা গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে চার কিমি রাস্তা নির্মাণের সূচনা করলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন বলরামপুর বিডিও সৌগত চৌধুরী।