রায়গঞ্জ: ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী কৃষকের মৃত্যু, চাঞ্চল্য কালিয়াগঞ্জের বৈদন এলাকায়
ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী কৃষকের মৃত্যু, চাঞ্চল্য কালিয়াগঞ্জের বৈদন এলাকায়। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম আজাদ আলী, বয়েস আনুমানিক ৫৭-৫৮ বছর, বাড়ি কালিয়াগঞ্জের বৈদন এলাকায়। পরিবারের দাবী মঙ্গলবার বিকালে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল সে। আচমকা পেছন থেকে একটি ট্রাকটর তাকে ধাক্কা মারে৷ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়