বৃহস্পতিবার দুপুরে বোহার দু'নম্বর অঞ্চলের ছোট টিকাইপুর গ্রামে এক ব্যক্তি নিজের বাড়িতে ইলেকট্রিক শক খেয়ে গুরুতর আহত হয়। তড়িঘড়ি পরিবারের লোকজন মেমারির হাসপাতালে নিয়ে আসে কিন্তু পরীক্ষা করে দেখার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকালে মেমারি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শেখ সিরাজুল ইসলাম। বয়স আনুমানিক ৪৩ বছর।