পুরুলিয়া ২: ৬৫তম আন্তঃবিদ্যালয় প্রি-সুব্রত কাপ ক্লাস্টার-এইচ স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৬ শুরু হল পুরুলিয়ার এম এস ময়দানে
৬৫তম আন্তঃবিদ্যালয় প্রি-সুব্রত কাপ ক্লাস্টার-এইচ স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৬ শুরু হল পুরুলিয়ার এম এস ময়দানে। এইচ স্তরের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের ৯টি জেলা—পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ—অংশগ্রহণ করছে। বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ১৭০ জন খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষিকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।