চোপড়া: হারিয়ে গিয়েছিল প্রিয় ফোন, ফিরিয়ে দিল চোপড়া পুলিশ! ১৪ জনের মুখে ফিরল হাসি"
যে মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, সেটি আর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু সেই হতাশার মাঝেই এল সুখবর। উত্তর দিনাজপুরের চোপড়া থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেই ফোনগুলো তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, চোপড়া থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারানোর একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও মোবাইল ট্র্