বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান এবং শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগসহ একাধিক দাবিতে শুক্রবার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিন আন্দোলনকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল পরিদর্শন দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ধস্তা ধস্তি আন্দোলনকারীদের ও তৃণমূল নেতৃত্বদের। মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী। এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এর অফিসের ভেতরেও ঢুকে পড়ে আন্দোলনকারীরা।