বরাবাজার: অবৈধ চোলাই মদের অভিযানে বড়সড় সাফল্য বরাবাজার থানা এবং আবগারি দপ্তরের
অবৈধ চোলাই মদের বিরুদ্ধে লাগাতার কড়া পদক্ষেপ নিচ্ছে বরাবাজার থানা ও বরাবাজার আবগারি দপ্তর। রবিবার সকালে ফের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল। গোপন সূত্রে খবর পেয়ে বরাবাজার থানার অন্তর্গত অযোধ্যা, ভালুক ডি, সামুডি গ্রাম এলাকায় অভিযান চালায় বরাবাজার থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ দল। অভিযান চলাকালীন বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ