হেমতাবাদ: SIR এর প্রতিবাদে CPIM এর অবস্থান বিক্ষোভ হেমতাবাদে
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে SIR ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং অন্যান্য অভিযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো হেমতাবাদ বামফ্রন্ট নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। হেমতাবাদ বিধানসভার প্রার্থী তনুশ্রী দাস, লোকাল এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী জানান অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।