রায়গঞ্জ: বিধবা মায়ের একমাত্র ছেলের মৃত্যু, বিষপানে নিভে গেল টুঙ্গিদিঘির তরতাজা প্রাণ
করনদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসিন্দা প্রিতম মাহাতো (২২)-র মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক বিধবা মায়ের একমাত্র ছেলে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিষপান করার পর তাঁকে প্রথমে করনদিঘি হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কেন তিনি বিষপান করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।