ইটাহার: ইটাহারে সমবাই কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ৪ টি আসনে জয়ী তৃণমূল প্রভাবিত প্রার্থীরা, বিজেপি প্রভাবিতরা ২ টি আসন
ইটাহার কৃষি সমবায়ের নির্বাচনে জয়ী হলো তৃণমূল প্রভাবিত প্রার্থীরা। টানটান উত্তেজনায় ভোট গননা শেষে দেখা যায় ৬ টি আসনের মধ্যে তৃণমূল প্রভাবিত প্রার্থীরা পান ৪ টি ও বিজেপি প্রাভাবিত প্রার্থীরা ২ টি। দীর্ঘ প্রায় ২০ বছর পরে কড়া পুলিশি নিরাপত্তায় রবিবার অনুষ্ঠিত হলো ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন। জানা যায়, ২০২৫ সালেও সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও অজ্ঞাত কারণে সমবায়ের নির্বাচন স্থগিত হয়ে যায়। এবছর পূনরায় নির্বাচনের ব্যবস্থা করে প্রশাসন।