রায়গঞ্জ: রায়গঞ্জে টাউন মহিলা ডাকঘর সরানোর সিদ্ধান্তে ক্ষোভ, রাস্তায় নামলেন স্থানীয়রা
রায়গঞ্জ টাউন মহিলা ডাকঘর বীরনগরে মার্জ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার উকিলপাড়ায় ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দা ও পোস্টাল এজেন্টদের। ডাকঘরের সামনে জমায়েত করে তারা দাবি তোলেন, দীর্ঘদিনের এই পরিষেবা বন্ধ হলে বিশেষ করে প্রবীণ গ্রাহকরা চরম সমস্যায় পড়বেন। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের সুবিধা উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।