আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচি জোরদার করেছে বিজেপি। সেই প্রস্তুতি কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার বিকেলে গোপীবল্লভপুর বিধানসভায় ‘পরিবর্তন যাত্রা’কে কেন্দ্র করে পথসভার আয়োজন করল বিজেপি দলীয় নেতৃত্ব ও কর্মীরা।এদিনের পথসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায়-সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।