রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি এখন অতীত। এবার পারদপতনের পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের উত্তর এবং দক্ষিণে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে শীঘ্রই। সেইমতো শনিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায় শীতের আমেজ অনুভব করেন বাসিন্দারা। পারদ কিছুটা নামায় বাতাসে হালকা ঠান্ডার আমেজ অনুভব হতেই শীতের পোষাক গায়ে চড়ান এলাকাবাসী।