খড়গ্রাম: খাসপুর ডাহাতলায় এলাকায় মহরম অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসংযোগ করলেন বিধায়ক
মহরম উপলক্ষ্যে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের খাসপুর ডাহাতলায় এলাকায় উপস্থিত হয়ে জনসংযোগ করলেন বিধায়ক আশীষ মার্জিত। মহরম উপলক্ষে এলাকায় ইসলাম ধর্মের মানুষেরা শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন। রবিবার এই মহরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত। রবিবার রাত্রে বিধায়ক জানিয়েছেন, এদিন এই অনুষ্ঠান হয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ শুনে জনসংযোগ করেন তিনি।