বিধানসভার নির্বাচনের আগে হেমতাবাদে শক্তি বৃদ্ধি বিজেপির। সোমবার বিকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন এলাকার কিছু যুবক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার। তার দাবি যুব রা দলে যোগদান করায় নির্বাচনে দল শক্তিশালী হয়েছে।