আগামী ২৮ শে জানুয়ারি ক্যানিং পূর্বের অন্তর্গত জীবনতলা কলেজ স্টেডিয়ামে এক ঐতিহাসিক মহিলা সমাবেশের ডাক দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। আর সেই সভাকে সফল করতে ভাঙ্গড়েও চলছে প্রস্তুতি। আজ অর্থাৎ শুক্রবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড় ১ এর অন্তর্গত ভোজেরহাট এলাকায় পাড়ায় পাড়ায় মহিলাদের নিয়ে প্রস্তুতি মিটিং করতে দেখা যায় এলাকার নেতৃত্বরা।