রায়গঞ্জ: মাথায় জখম, রক্তাক্ত দেহ! ভাগ্নীর বাড়ি গিয়ে রহস্যমৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য কালিয়াগঞ্জে, তদন্তে পুলিশ
ভাগ্নীর বাড়ি ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হলেন এক বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের মরুয়াডাঙিতে। মৃতের নাম জগদীশ মাহাতো (৭৩)। বাড়ি ফেরার পথে স্ট্রোক করে অসুস্থ হন তিনি। পরে কুনোর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে মৃতদেহ বাড়িতে আনার পর মাথায় জখম ও রক্তক্ষরণের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়।