পুরাতন মালদায় জাগ্রত সংঘের উদ্যোগে গ্রহরাজ শনি মহারাজের পুজো সংবাদ: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুরাতন মালদা শহরের সদরঘাট এলাকায় জাগ্রত সংঘের উদ্যোগে গ্রহরাজ শনি মহারাজের পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলসহ বহু ভক্ত ও এলাকাবাসী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পুজো সম্পন্ন হয়।