পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজে কনটেন্ট ক্রিয়েটারদের ভিড়—সুরক্ষাই এখন বড় প্রশ্ন! পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য ছাড়ি গঙ্গার উপর তৈরি অস্থায়ী বাঁশের ব্রিজটি মূলত পারাপারের সুবিধার জন্যই নির্মাণ করা হয়েছিল। বছরের খরার মরসুমে জলস্তর কমে যাওয়ায় নৌকায় পারাপারে অসুবিধা দেখা দিত। সেই কারণেই ঘাট কর্তৃপক্ষের ভাবনায় তৈরি হয় এই বাশের ব্রিজ। পারাপারের জন্য ধার্য করা হয়েছে মাথাপিছু মাত্র ১০ টাকা।